
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর দপ্তিয়র ইউনিয়নের ভূগোলহাটে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ ডিসেম্বর বাদ আসর দপ্তিয়র ইউনিয়নের ভূগোলহাট ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, ক্লিনইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর দিক নির্দেশনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে দপ্তিয়র ইউনিয়নের ভূগোলহাট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
