৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:৫৩| শীতকাল|
Title :
বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বেগম খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে দোয়া মাহফিল

সংস্কার শেষে উদ্বোধন নাগরপুর পাবলিক লাইব্রেরি, জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 89 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি সম্প্রতি নতুন ইন্টেরিয়র ও সৌন্দর্যবর্ধন কাজের পর পাঠকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আজ ২৭ নভেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা প্রাঙ্গণে লাইব্রেরি চত্বরে ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান সংস্কার শেষে উক্ত পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন- একটি আধুনিক ও পাঠকবান্ধব লাইব্রেরি গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য ছিল। তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগে সিনি: সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

তাই বদলিজনিত বিদায়ের সময় নাগরপুরে দায়িত্ব পালনকালে তিনি নাগরপুরবাসীর সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, এলজিইডি উপজেলা প্রকৌশলী তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম৷

এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নাগরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

লাইব্রেরির নতুন সাজসজ্জা, আলো-আঁধার ব্যবস্থাপনা ও পাঠকবান্ধব পরিবেশ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

নাগরপুরে পাবলিক লাইব্রেরী উদ্বোধন করায় স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়ে গণমাধ্যমকে বলেন – নতুন রূপে সাজানো লাইব্রেরি শিক্ষার্থীদের আকৃষ্ট করবে এবং নাগরপুরে জ্ঞানচর্চার সুযোগ আরো প্রসারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category