টাঙ্গাইল প্রতিনিধি: আজ ২৫ নভেম্বর ২০২৫ তারিখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া এলাকায় নদীর পাড় থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে একটি ভেকু মেশিন পাওয়া যায়। মালিকানা দাবি না করায় ভেকুটি সাময়িকভাবে কাজের অযোগ্য করে দেওয়া হয়।
পরে একই দিন এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকাতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকে।
অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও দেলদুয়ার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।