২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৮:২০| বসন্তকাল|
Title :
নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন

নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫,
  • 150 Time View

কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধিভুক্ত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের তত্ত্বাবধানে সারাদেশে একযোগে অনুষ্ঠিত চার বছর ছয় মাস মেয়াদী উচ্চতর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া কয়েকজন শিক্ষার্থীকে সংবর্ধনা ও মিষ্টিমুখ করান ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এম. এ. মান্নান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডা. এম. এ. মান্নান চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন- হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উন্নয়নে নতুন প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজে সেবার অগ্রদূত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে চান্স পাওয়া শিক্ষার্থী মোঃ সজিব সরকার তার অনুভূতি ব্যক্ত করে বলেন- আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ হবে। গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্স পাওয়া আমার জীবনের একটি বড় অর্জন। এই সাফল্যের পেছনে ডা. এম. এ. মান্নান ভাইয়ের উৎসাহ ও দিকনির্দেশনা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে একজন দক্ষ হোমিও চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category