২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৫২| বসন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

রাজাপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

বরিশাল ব্যুরো:
  • Update Time : সোমবার, নভেম্বর ২৯, ২০২১,
  • 166 Time View

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে শনিবার বিকালে বন বিভাগের লোক ঘটনা স্থলে গিয়ে কর্তন করা গাছ জব্দ করেন।

স্থানীয় আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া জানায়, গত বছর উপজেলার নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহাঙ্গির হোসেন বড়ইয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকা থেকে গত বছর আকাশমনি সহ কিছু গাছ ক্রয় করেন। ঐ সময় জাহাঙ্গীর কিছু গাছ কর্তন করে নেয়। বাকি গাছ গুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার আকাশমনি গাছ কর্তন শুরু করে । খবর পেয়ে বন বিভাগ শনিবার বিকালে কর্তন করা গাছ জব্দ করে নিয়ে আসে।

জাহাঙ্গীর হোসেন জানায়, গত বছর শাহাব উদ্দিন সুরু মিয়ার কাছ থেকে গাছ ক্রয় করি। আমি না বুঝে শুক্রবার গাছ কাটা শুরু করি। লোকজনের কাছ থেকে সরকারি গাছ জানতে পেরে গাছ কাটা বন্ধ করে চলে যাই।

অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া জানায়, আমার জায়গা, আমার রোপন করা গাছ। ছয়-সাত মাস আগে গাছ গুলো বিক্রয় করেছি।

সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মো. মহারাজ হোসেন জানান, কর্তন করা আকাশমনি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের। গাছ কাটার বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।

উপজেলা বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে কর্তন করা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category