১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ২:৪৭| বসন্তকাল|
Title :
নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি সকলকে ফাহিমা আক্তার মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি’২৫ পালন

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫,
  • 238 Time View

কাজী মোস্তফা রুমি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত সমগ্র বাংলাদেশে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি’২৫ পালিত হয়েছে।

পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আজ ১৭ জুন’২৫ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় যথাক্রমে নাগরপুর উপজেলা প্রশাসন চত্বর এবং নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ (নিম গাছ-জিয়া ট্রি) রোপনের মাধ্যমে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সংগ্রামী সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মোঃ হাবিবুর রহমান হবি, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাক্তার লেলিন, নাগরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রুপক খান, মোস্তাকিম মিয়া, মামুদনগর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিয়াজুল ইসলাম রিপন, বেকড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল রানা, গয়হাটা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহবুব মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি প্রমূখ।

এছাড়া উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে নাগরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category