৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:৪৭| শীতকাল|
Title :
বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বেগম খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে দোয়া মাহফিল

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫,
  • 71 Time View

কাজী মোস্তফা রুমি: যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সামনে রেখে যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তাই এই বৈঠককে সামনে রেখে আজ ১১জুন’২৫ যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় তিনি সুদূর যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ সহ সকলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সফল সভাপতি, সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাবের সভাপতি, তরুণ প্রজন্মের অহংকার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ এর সাথে আনন্দঘন পরিবেশে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।

এ বিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক এক তাৎক্ষণিক বার্তায় গণমাধ্যমকে বলেন -আগামী শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বাংলাদেশ তথা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত মতবিনিময়ে উপস্থিত থাকার জন্যই আমাদের বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়ের আগমন।

যুক্তরাজ্যে আগমন উপলক্ষ্যে আমার ব্যক্তিগত পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি উক্ত গুরুত্বপূর্ণ মতাবিনিময়ের সার্বিক সফলতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category