২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৬| হেমন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে বিকেডিএ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর দিক নির্দেশনায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাগরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল নাগরপুরে নতুন ইউএনও মোঃ এরফান উদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য এক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করছেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে নবাগত ইউএনওকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা নাগরপুরের দপ্তিয়রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার শেষে উদ্বোধন নাগরপুর পাবলিক লাইব্রেরি, জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা

নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু, নতুন আনন্দে ভরে উঠুক আপনাদের প্রতিটি দিন-জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 55 Time View

কাজী মোস্তফা রুমি: নতুন বছরের প্রথম দিন এবং বিদায়ী বছরের শেষদিনকে ঘিরে নানা ধরণের আয়োজন ছুঁয়ে যায় সকল বাঙালিকেই। বিশেষত পহেলা বৈশাখের আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকে রাঙায়িত করে নানানভাবে। বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থ সামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই।

তাই আজ ১৪এপ্রিল’২৫ পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে নাগরপুর দেলদুয়ার সহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সফল সভাপতি, সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাবের সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

বাংলা নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপন বাঙালির অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব।

এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

তাই আজকের এই বাংলা শুভ নববর্ষের দিনে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা।

নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু, নতুন আনন্দে ভরে উঠুক আপনাদের প্রতিটি দিন। শুভ বাংলা নববর্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category