২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:১৫| বসন্তকাল|
Title :
নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

টাঙ্গাইলের নাগরপুরে ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 100 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়ন অফিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ এপ্রিল’২৫ রোজ বৃহস্পতিবার বিকেল ৪:০০ ঘটিকার সময় ঘিওরকোল মেইন রোড সংলগ্ন উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জয়নুদ্দীন মিয়ার সভাপতিত্বে উপদেষ্টা মো: মোশাররফ হোসেন মুছার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, নাগরপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাবেক ভিপি আহাম্মদ আলী রানা।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও নাগরপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মোল্লা দীপন, গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জহির দেওয়ান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক, নাগরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ রাজিব আহমেদ, শ্রমিক নেতা সেলিম রেজা, সেন্টু মিয়া, সাবেক ছাত্র ও যুবনেতা শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

এছাড়াও উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর উপজেলা ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category