২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ৪:২৫| হেমন্তকাল|
Title :
টাঙ্গাইলের নাগরপুরে বিকেডিএ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর দিক নির্দেশনায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাগরপুর উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল নাগরপুরে নতুন ইউএনও মোঃ এরফান উদ্দিনের পরিচিতি সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য এক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করছেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে নবাগত ইউএনওকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা নাগরপুরের দপ্তিয়রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার শেষে উদ্বোধন নাগরপুর পাবলিক লাইব্রেরি, জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা

টাঙ্গাইলের নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা’২৫ শুরু

কাজী মোস্তফা রুমি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 124 Time View

কাজী মোস্তফা রুমি: সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুরে আজ ১০ এপ্রিল’২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে ৬ টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর, উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা’২৫ শুরু হয়ে দুপুর একটায় প্রথম দিনের পরীক্ষা শেষ হয়।

আগামী ১৩ মে’২৫ পর্যন্ত তত্ত্বীয় অংশের পরীক্ষা এবং ১৫ থেকে ২২ শে মে’২৫ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রথম দিনে ২৭৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৪৩ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন এবং ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯ জন অনুপস্থিত রয়েছেন।

নাগরপুর উপজেলার ৬ টি কেন্দ্রেই পরীক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সেনাবাহিনী সহ নাগরপুরের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর ছিলেন।

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান গণমাধ্যমকে বলেন- নাগরপুরে অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা।

পরীক্ষার্থীরা যেন যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে এই লক্ষ্যে যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সেক্টর সার্বক্ষণিক তৎপর রয়েছেন। পাশাপাশি পরীক্ষার কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কঠোর নজরদারি। আমরা আশা রাখি সবগুলো পরীক্ষাই নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শেষ হবে, ইনশাআল্লাহ্।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category