"কবিতা:"দুরত্বের দাগ
"লেখক: আশিকুর সরকার (রাব্বি)
"তার বিষন্নতায় মেঘ ছেয়ে যায় আমার মন-জমিনে।
"অভিমানে ভরা ধূলিঝড় ওঠে নিদারুণ আনমনে।
"বেদনার গন্ধে ভরেছে হৃদয় দীর্ঘশ্বাসে মুক্তি।
"কাঠগড়ায় দাঁড়িয়ে আছে
অবহেলার যুক্তি।
"ছন্নছাড়া যাতনা এঁকেছে
দূরত্বেরই দাগ।
"আমিও পুড়েছি শেষ দাবানলে ভষ্মে অনুরাগ।
"জমতে থাকা বিষাদের ক্ষত,
অলিখিত চুক্তিপত্র।
"আফসোস করেই আলোয় হোক অহমিকার সর্বত্র।
"বইয়ের পাতায় পাপড়ি গুলো প্রেমহীন দুঃখ বোঝে।
"জমছে ধুলো ক্যালেন্ডারে,
দিন যাপনের পথটি খুঁজে।
"অঝোর ধারায় বৃষ্টি নামুক যখন আমার দু’চোখ কাঁদে।
"গলুক না হয় ব্যাথার পাহাড় পাঁজর ভাঙার আর্তনাদে।
"বৃষ্টিভেজা আমার শহর আর
সৃষ্টিছাড়া মন।
"লাগামছেড়া ইচ্ছে গুলো
করছে আলাপণ।
"খুঁজছে তোমার আলতো পরশ
নিভৃতে অগোচরে।
"জানবেনা আরো ইচ্ছে কতই
জমছে হৃদয় ঘরে।
-
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।