
অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
"কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে
রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
৩০সেপটেম্বর সোমবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী বের করে চৌরাস্তা পদক্ষিন করার পরে ও র্যালীশেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড আর্নিকা আক্তার, শিক্ষিকা মেহবুবা আখতার, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, প্রেসক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন, থানার প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কয়েকজন শিক্ষার্থীকে পোশাক পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।