মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ২০ আগষ্ট মধ্যে রাতে ভূরুঙ্গামারী থানাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহযোগিতায় থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ভোট হাট ১ নং ওয়ার্ড এর কোনাপাড়া সীমান্ত এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি মো: আশরাফুল আলম (২০) কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় গ্রাম পুলিশও উপস্থিত ছিলো। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে সাধারণ ছাত্ররা মাদক নির্মূলের জন্য সঙ্ঘবদ্ধ হয়ে রাত্রিকালীন সময়ে যে স্থানগুলোতে মাদক কারবার করতো সেসব স্থানে সাধারণ ছাত্ররা রাত্রিকালীন পাহারা জোরদার করে এবং একের পর এক মাদক কারবারি কে পুলিশের হাতে সোপর্দ করে। এবং মাদক নির্মূলে সাধারণ ছাত্রদের পাশাপাশি এলাকার সচেতন সাধারণ মানুষ, ছাত্রদের কাজে সাহায্য সহযোগিতা করছে বলে জানা যায়।
এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৮ আগস্ট ২০২৪ রাতে নাগেশ্বরী পৌরসভাধীন বালাসিপাড়া মৌজাসথ ৭ নম্বর ওয়ার্ড বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী কুটি চন্দ্রখানা এলাকার মাদক কারবারি মো: সাইফুল ইসলাম (৫২), আজওয়াটারি এলকাার শ্রী সত্য চন্দ্র সেন (৩৪) ও ললালমনিরহাট সদরের কালোমাটি হরিনচরা এলাকার মো: আব্দুর রশিদ (৪০) দেরকে ২৫ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা কামনা করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।