১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:০৩| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

পূবাইলে ইজিবাইক চোর চক্রের নারীসদস্যসহ চারজন গ্রেফতার

আরিফা হক, পূবাইল (গাজিপুর) প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, জুলাই ১২, ২০২৪,
  • 166 Time View

আরিফা হক, পূবাইল (গাজিপুর) প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের এক নারী সদস্যসহ চার সদস্যকে চোরাইকৃত ব্যাটারি চালিত ১টি ইজিবাইকসহ গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৩৩), শফিকুল ইসলাম (২৮), তানিয়া হক (৩৬) ও রুবেল (৩৬)।

পূবাইল থানাধীন হায়দরাবাদ মিজান মার্কেট সংলগ্ন ভুতেরবান কালভার্টের উপরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রটিকে গ্রেফতার করা হয়। শুক্রবার ১২ই জুলাই’২৪ বিকেলে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন- পূবাইল থানা এলাকার সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই হুমায়ুন কবীরের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের এক নারী সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেন।

একটি সূত্র জানায়- এ ঘটনায় রানা (৪১) নামের আরও এক ব্যক্তিকে পূবাইল থানা পুলিশ গ্রেফতার করলেও রহস্যজনক কারণে তাকে মামলায় না জড়িয়ে থানার গারদে অজ্ঞাত কারণে প্রায় ১২ ঘন্টা আটক রেখে ছেড়ে দেয়।

অপর দিকে ছাড়া পাওয়ার পর রানা এ প্রতিবেদককে মুঠো ফোনে বলেন- আমি পূবাইল থানায় দীর্ঘ দিন সোর্সের কাজ করেছি। যে কারণে আমাকে তারা মামলায় না দিয়ে ছেড়ে দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category