২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৭| বসন্তকাল|
Title :
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

লায়লা ও বাব্বির ডুয়েট “প্রেম করিবো সুজন চিনে”

শোয়েব হোসেন,ঢাকা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, মে ১৩, ২০২৪,
  • 164 Time View

শোয়েব হোসেন,ঢাকা প্রতিনিধি:

আগামী ১৭ই মে রোজ শুক্রবার আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বির ডুয়েট মিউজিক ভিডিও। গানটির শিরোনাম “প্রেম করিবো সুজন চিনে”।

খবরে প্রকাশ, জনপ্রিয় গীতিকার ও সুরকার (লন্ডন প্রবাসী) মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী হাছিব খান শান্ত ও প্রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিদুল হক।

আগামী ১৭ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩ ঘটিকায় গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, নান্দনিক কথামালা ও সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।সেই সাথে গীতিকার ও সুরকার মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে।কণ্ঠশিল্পী লায়লা বলেন, সবকিছুর সমন্বয় ঘটিয়ে আমাদের মিউজিক ভিডিওটি এতোটা চমৎকার হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। পরিচালক নাহিদুল হক বলেন, গানের কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মান করা হয়েছে। আশা করছি সকল শ্রেনীর মানুষ গানটি পছন্দ করবেন।আরও জানা যায়, আগামীতে একই ব্যানারে আরো কিছু ভালো মানের গান নির্মানাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category