১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৩| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

উখিয়ায় বালুখালি বাজারে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আটক

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১,
  • 224 Time View

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

কক্সবাজারের উখিয়া বালুখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ জিয়াউল হক (৩৭) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটককৃত হলেন, উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিনের আপন ছোট ভাই ও ফজলুল হকের ছেলে জিয়াউল হক (৩৭)। এসময় আরও ৪-৫ আসামি পালিয়ে যায়। জানা যায় গ্রেপ্তারকৃত জিয়াউল হক পালংখালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসাবে কর্মরত আছেন।

সোমবার (২২ নভেম্বর) মধ্যরাতে কক্সবাজার র‍্যাব-১৫’র একটি চৌকস আভিযানিক দল বালুখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ মাদককারবারীকে আটক করে।

কক্সবাজার র‍্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে সে জানায় পলাতক আসামীদের সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category