১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৩| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ভবানীগঞ্জে সুজন নামে একটি লাস উদ্ধার।

মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার।
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১,
  • 166 Time View

মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার।

লক্ষ্মীপুরের ভবানীগন্জ মোঃ মোহন ওরফে সুজন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা সকালে খালপাড়ে মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
মোহন ব্যাটারীচালিত অটোরিকশার চালক ছিলেন। সে পার্শ্ববর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের আলাউদ্দিনের পুত্র। তার অটোরিকসাটি নিখোঁজ রয়েছে।
ধারনা করা হচ্ছে অটো রিকশা ছিনিয়ে নিতেই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়েছে।
মোহনের মা খুকি বেগম জানান, তার ছেলে অটোরিকশা চালিয়ে প্রতিরাতে রাতে বাড়ি ফিরে যেত। কিন্তু রবিবার সন্ধ্যায় পর থেকে সে আর বাড়িয়ে ফিরে যায়নি।
সকালে তার মৃতদেহ পাওয়ার খবর শোনেন তিনি। তার ধারণা, কেউ তার অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে।
স্থানীয়রা জানায়, সকালে খাল পাড়ে লোকজন মোহনের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মোহন তার প্রতিবেশী শামছুলের অটোরিকশা ভাড়ায় চালাতো।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জসিম উদ্দিন জানান,নিহত অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ অটোরিকশাটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category