১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:০৪| গ্রীষ্মকাল|
Title :
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং বহিষ্কারাদেশ প্রত্যাহার: নাগরপুরে সাংগঠনিক পদ ফিরে পেলেন বিএনপি নেতা মোঃ রফিজ উদ্দিন নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ সমাপ্তি শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, দুর্ভোগ চরমে নাগরপুর সদর ইউনিয়নে পুনর্বহাল কুদরত আলী: মানবতার চেয়ারম্যান ফিরলেন ক্ষমতার আসনে এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয় আপত্তিকর মন্তব্য মুছে ফেললেও রইল প্রমাণ: সাবেক কর্মকর্তার মন্তব্যে তোলপাড়, স্ক্রিনশট ঘিরে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এ্যাড. শওকত আরা আক্তার (উর্মি) তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তির প্রতিবাদে: শরীয়তপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

উজিপুরে পানচাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২২, ২০২১,
  • 187 Time View

মোঃ সোলায়মান হাওলাদার, ষ্টাফ রিপোর্টারঃ

বরিশালের উজিপুরে অনিল চন্দ্র দাস (৫৫) নামে এক পানচাষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা পেশায় একজন পানচাষী ছিলেন ‌।

পরিবার সূত্রে জানা গেছে, অনিল দাস বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে পানের বরঝ করছিলেন। বৈরি আবহাওয়ায় পানের দাম কম থাকায় এবং বরঝে পানি ওঠায় কয়েক লাখ টাকার লোকসান হয়। এতে চরম বিপাকে পড়েন তিনি।

এ অবস্থায় সুদের টাকার জন্য মহাজনেরা চাপ দিতে থাকায় তিনি আত্নহত্যা করতে পারেন বলে জানান, ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাবুল সিকদার।

স্ত্রী শিল্পী রানী দাস জানান, বেলা ১১টার দিকে পাশের বাড়ীর বাগানে ছাগল চড়াতে যাই। সেখানেই একটি রেন্ট্রি গাছের সঙ্গে স্বামী অনিল দাসের নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন।

উজিপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদান্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদান্তের রিপোর্ট পেলে জানা যাবে এটা হত্যা নাকি আত্নহত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category