৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:৪৫| শীতকাল|
Title :
বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করতে যাচ্ছি- মোঃ আতিকুর রহমান আতিক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অবিস্মরণীয় প্রতীক- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুকে সমর্থন দিলেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি ও গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বেগম খালেদা জিয়ার মতো মহৎ ব্যক্তি এ দুনিয়ায় আর কেউ আসবে না- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির উদ্যোগে দোয়া মাহফিল

ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

এম ওসমান চৌধুরী বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪,
  • 252 Time View

এম ওসমান চৌধুরী
বিশেষ প্রতিনিধি

এ বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকা সফরে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে ওআইসি ও এডিএফে যোগদান এবং ইউএই সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

গত ১ মার্চ থেকে তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে টানা সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সৌদি আরবের জেদ্দায় ৫ মার্চ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান ও ইসরায়েলকে বয়কট করার প্রস্তাব অত্যন্ত প্রশংসিত হয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সাথে পূর্বের শুধু জনশক্তি রপ্তানির সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কে রূপ দিয়েছে এবং সৌদিতে ১০ বিলিয়নসহ পুরো গালফ দেশগুলোতে ৫০ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে।’

আনাতালিয়া ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগন্যাসিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রসহ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা নিয়ে আলোচনার কথা জানান হাছান মাহমুদ।

এছাড়াও ৮ ও ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং মানবসম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সাথে বৈঠকের ওপরও আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী।
জনগণ যখন মোর্চা গড়ে তুললে তারা কোথায় যাবে।

এ সময় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার যেমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর তেমনি জনগণকেও সোচ্চার হওয়ার আহবান জানাই।

হাছান মাহমুদ বলেন,পণ্যের যথেষ্ঠ সরবরাহ থাকা সত্ত্বেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করে ও অতিরিক্ত মুনাফা লাভের জন্য কৃত্রিম উপায়ে দাম বাড়ায় যা অত্যন্ত দু:খজনক। সারা বিশ্বে উৎসব পার্বণে দ্রব্যমূল্য কমে আর আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা দাম বেশি রাখে। সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং এ অভিযান চলমান। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণ যখন মোর্চা গড়ে তুলবে তখন তারা কোথায় যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category