
মোঃ আব্দুল রাজজাক
খুলনা বিভাগীয় প্রধান
সার্বজনীন কালীবাড়ি কালীগঞ্জের আয়োজনে কালী বাড়ি মন্দিরের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন,ঝিনাইদহ – ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম আনার এম পি মহোদয়। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু,কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান,উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন,এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান তিথি রানী ভদ্র, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রাশেদ শমসের, ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন সোহেল, সহ কালীগঞ্জের সাংবাদিকবৃন্দ,সার্বজনীন কালীবাড়ি মন্দির কমিটি নেতাকর্মী কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাকর্মী,কালিগঞ্জ বাজার ব্যবসায়ী ভাইয়েরা কালিগঞ্জ পৌরসভা কাউন্সিল,ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য,সহ ইউনিয়ন থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাকর্মী পূজা উদযাপন কমিটির নেতাকর্মী, সর্বজনীন কালীবাড়ির ভিত্তি প্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সার্বজনীন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু সুহার্থ ঘোষ বাপী
পরিচালনা করেন -কালিগঞ্জ সরকারি মহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের প্রফেসর বাবু সুব্রত নন্দী।