মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০২ ফেব্রুয়ারি ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন ২নং শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) এলাকার মাদক কারবারি মোঃ হামিদুল ইসলাম 'কে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল দীর্ঘদিন ধরে । এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।