
মোঃ আব্দুল রাজজাক
খুলনা বিভাগীয় প্রধান
ঝিনাইদহ কালিগঞ্জ পৌরসভা হেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন,ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালিগঞ্জ পৌরসভা মেয়র,মোঃ আশরাফুল আলম আশরাফ, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। কালিগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার, পৌরসভা হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি,হেলাই সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হেলাই সরকারি প্রথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক,অভিভাবক বৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন।