
মোঃ আব্দুল রাজজাক
খুলনা বিভাগীয় প্রধান
আজ সকাল ১০ ঘটিকার সময়,ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ -২ আসনের মাননীয় জাতীয় সংসদ জনাব তাওজীব আলম সিদ্দিক, ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত মহিলা ৩২৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা খালেদা খানম এমপি সাহেবা,ঝিনাইদহ জেলার পুলিশের কর্মকর্তা,পৌরসভা মেয়র হিজেল,বিভিন্ন উপজেলার পুলিশের কর্মকর্তা,এছাড়া ঝিনাইদহ সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান,পৌরসভা কাউন্সিল বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের মেম্বার,সাবেক পৌরসভা কাউন্সিলর,ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার,ঝিনাইদহ জেলার সাংবাদিক,এবং ঝিনাইদহ আওয়ামী লীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।