
মোঃ আব্দুল রাজজাক
খুলনা বিভাগীয় প্রধান
আজ সকাল ১১ টা’র সময়,ঝিনাইদহ জেলা কালিগঞ্জ উপজেলার-৩নং কোলা ইউনিয়ন নতুন বাজার সম্মিলিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন বাজার সম্মিলিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি (মাষ্টার) মোঃ আলাউদ্দিন আল আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন নতুন বাজার সম্মিলিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মতিন,নতুন বাজার সম্মিলিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,এসময় ছাত্র ছাত্রীদের পড়াশোনা বাল্যবিবাহ, বন্ধের মাদক,এবং নারী নির্যাতন এবং অভিভাবকদের বাল্যবিবাহ সচেতন হওয়ার বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।