
মোঃ আব্দুল রাজজাক
খুলনা বিভাগীয় প্রধান
যশোরের চৌগাছা উপজেলার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী ‘মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ে (স্বরুপদাহ ইউনিয়ন, চৌগাছা, যশোর) ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর ) সকাল ৯টা থেকে রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে ও দেশের পরিবেশ বাঁচাতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা ২০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং করে এবং বিদ্যালয় প্রাঙ্গনে ঔষধি গাছ, ফুলের গাছ, লেবু ইত্যাদি ফলের গাছ রোপণ করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ রাকিব হাসান, মোঃ কামরুল হাসান, মোঃ শাহিন কবির, মোঃ শাহরিয়ার নাফিস, দীপ্ত বিশ্বাস, মোঃ সোহেল, মোঃ সোহাগ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ আকরাম হোসেন, মোঃ রিফাত আহমেদ, মোঃ সাব্বির হোসেন, মোঃ আল-মামুন, মোঃ ইমামুল হাসান, মোঃ সোহেল রানা, মোঃ লিয়ন হোসেন সহ-প্রমুখ।
স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ। দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি। এসকল স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করতে “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই সকল কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।