
মোকলেছুর রহমান দাকোপ (খুলনা) প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা যুদ্ধে সকল বীর যোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন।
আজ মহান ২৬ শে মার্চ,বাঙ্গালী জাতির স্বরণীয় বরনীয় দিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্বরণে দিনটি যথাযথ মর্যাদায় পালন করছেন দাকোপ উপজেলা প্রশাসন।
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ২৬ শে মার্চের ব্যানার নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাতাটি দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার মেইন মেইন সড়ক প্রদক্ষন শেষে, দাকোপ উপজেলার মাঠে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস, উপস্থিত ছিলেন দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব উজ্জ্বল কুমার দত্ত,
আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বিনয় কৃষ্ণ রায়,
দাকোপ উপজেলা চালনা পৌর মেয়র জনাব সনত কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা ভাইসচেয়ারম্যান জনাব গৌর পদ বাছাড় সহ দাকোপ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, এবং সকল সংগঠনের নেতৃবৃন্দ।