২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ১:১১| বসন্তকাল|
Title :
নাগরপুর উপজেলা বিএনপির সদস্য হলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৪ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় জামাল উদ্দিন বিদ্যুৎ এর অভিনন্দন রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের দাফন সম্পন্ন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পদপ্রার্থী হলেন মো. মাহফুজুর রহমান (বানিজ) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের দুয়াজানী এলাকার মেম্বার পদে ইঞ্জি. মো. তরিকুল ইসলামের প্রার্থীতা ঘোষণা নবনিযুক্ত ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে অভিনন্দন জানালেন মীর আবুল কালাম আজাদ রতন না ফেরার দেশে টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম

ঝিনাইদহ কালীগঞ্জে ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় প্রাণ গেল এক স্কুলছাত্রের

মোঃ আব্দুল রাজজাক খুলনা বিভাগীয় প্রধান
  • Update Time : শনিবার, মার্চ ২৫, ২০২৩,
  • 191 Time View

মোঃ আব্দুল রাজজাক
খুলনা বিভাগীয় প্রধান

ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার সুবর্ণসারা এলাকায় ইটভাটার মাটি ভর্তি ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী তারিকুজ্জামান তারিক (১৫) নামে ৯ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। আহত শিক্ষক মাহবুবুর রহমানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তারিকুজ্জামান তারিক কালীগঞ্জ উপজেলার বার বাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ও সুবর্ণসারা এম এ জে এল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে স্কুল শিক্ষক মাহবুবুর রহমান ও তার ভাইপো তারিকুজ্জামান তারিক মোটরসাইকেল যোগে বারোবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুবর্ণসারা শশ্মানঘাট এলাকায় পৌঁছালে ভাই ভাই ব্রিকসের মাটি বোঝাই ট্রাকটি তাদের চাপা দেয়। এ সময় তারিকুজ্জামান তারিকের মাথা পিষ্ট করে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলছাত্র তারিকের। এতে স্কুল শিক্ষক মাহবুবুর রহমানও গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।
সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় স্কুলছাত্র তারিকের মৃত্যু হয়েছে। এ সময় তার চাচা স্কুল শিক্ষক আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category