
মোকলেছুর রহমান দাকোপ (খুলনা) প্রতিনিধি
দেশের আকাশে মাহে রমযানের পহলো ইফতার করেই দেখা গেল এক বিস্ময়কর চাঁদ।
বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা থেকে মাহে রমযানের পহলা ইফতার করেই আকাশের দিকে তাকাতেই দেখতে পেয়েছে মানুষ এক অদ্ভুত চাঁদের দৃশ্য।
তেমনি খুলনার দাকোপ উপজেলা বাসিও বিভিন্ন প্রান্ত থেকে এ চাঁদ দেখতে পেয়েছে।
যাহা পূর্বে এমনটা দেখা যায়নি কখনো, এমন মতামত সকলের মনে।তেমনি সকলের মনে এক কৌতূহল জেগেছে!
এমন কি, বয়স্ক মুরব্বিদের কাছেও এটা একটি কৌতূহল।
জানা যায়, গত কাল ছিলো শুক্রবার পহে রমযান ও পবিত্র জুম্মা মোবারক।
সারা দিন সিয়াম সাধনার পরে রোজাদারা ইফতার শেষে নামায আদায় করে বের হয়।
মসজিদ হতে বের হয়েই আকাশের দিকে তাকাতেই ওই চাঁদ সকলের চোখে পড়ে।
পরবর্তীতে কয়েক মিনিটের ভিতর বাংলাদেশের মানুষ ফেসবুক সহ বিভিন্ন নেটের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে।
তাছাড়া অদ্ভুত এই চাঁদের দৃশ্যের ব্যাপারে বাংলাদেশের আলেম ওলামায়েদের থেকে কোন মতামত পাওয়া যায়নি।