মোঃ রিয়াজুল সোহাগ,বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ
হাইকোর্ট থেকে রাসেল আমিন সম্রাট জামিন পেয়ে ধর্ষণ মামলা প্রত্যাহারে বাদীকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভিকটিম।
পুলিশ ও এলাকা বাসি জানায় বেগমগঞ্জে বিয়ের প্রলোভনে যুবতীকে দফায় দফায় ধর্ষণের মামলা হওয়ায় জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশ পএিকা এবং জাতীয় দৈনিক মানবজমিন দৈনিক বাংলাদেশ সমাচার ও স্বদেশ কন্ঠ প্রতিদিন সহ নিউজ প্রকাশের পর রাসেল আমিন সম্রাট হাইকোর্ট থেকে আগাম জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নে এজাহার সূত্রে জানা যায় মোবাইলে রং নাম্বারে বন্ধুত্বের সম্পর্ক তোলে সুকৌশলে যুবতীকে দফায় দফায় ধর্ষণের ঘটনা ঘটায়। দফায় দফায় ধর্ষণের পর যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে লম্পট ধর্ষক তাকে মাইজদী মাদারল্যান্ড হাসপাতালের কেবিন নং ৩০১ তাং ১০/৩/২০২২ ইং মূলে ভর্তি করে মাথা ব্যাথার ওষুধ সেবন করিয়ে (ডিএনসি/এবোয়সন)গর্ভের সন্তান নষ্ট করে ফেলে।
উক্ত ঘটনার পরে ধর্ষিতার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়ে ধর্ষিতার চোখ ফাঁকি দিয়ে য়াতায়াত করতো।গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম খবর পেয়ে ধর্ষকের বাড়িতে যায় মিথ্যে কাবিননামা এবং গর্ভের সন্তান নষ্ট করার বিষয়ে জানতে চাইলে ধর্ষক ধর্ষিতাকে ক্ষিপ্ত হয়ে নির্মম ভাবে শরিরের বিভিন্ন স্থানে জখম করে তার বাড়ি থেকে বের করে দেয় ভবিষ্যতে তার সামনে না আসার হুমকি দেয়।
লম্পট পতারক ধর্ষণকারী একই উপজেলার ১৬ নং কাদির পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৈদ্যার বাড়ির মোঃ নুরুজ্জামান এর ছেলে তার মাতার নাম শাহানাজ বেগম সে ঐ এলাকার স্হায়ী বাসিন্দা। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় এজাহার দায়ের করেন গত ১৬ অক্টোবর মামলা নং ২৭জি আর ২০৩১/২২ বেগমগঞ্জ মডেল থানার ওসি জায়েদ হোসেন রনি বলেন একাধিকবার তদন্ত ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ মামলা নথি ভুক্ত করা হয়।
ভিকটিম জানায় তদন্ত কারি কর্মকর্তা( এস আই) আওলাদ হোসেন রিকাবদার ঘটনাটি মিমাংসা করার জন্য চাপ সৃষ্টি করে। তিনি মোবাইল ফোনে দফায় দফায় টাকা দিয়ে মিমাংসা করার কথা বল্লে এতে ভিকটিম রাজি না হলে হুমকি দিয়ে বহুল আলোচিত এ ধর্ষন মামলার রিপোট রাসেল আমিন সম্রাটের পক্ষে দেবেন কারন ধর্ষক রাসেল আমিন সম্রাট রংপুর সেনানিবাসে দায়িত্বরত কর্পোরাল নায়ক।
ধর্ষিতার আলামত ডিএনএ পরিক্ষার জন্য ঢাকা সিআইডি অফিসে পাঠানো হয়েছে, পিতৃহীন মাতৃহারা অসহায় মেয়েটির সর্বস্ব হারিয়ে আইনের সুবিচারে উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।