ডা.এম.এ.মান্নান
সহ সম্পাদক ও বার্তা সম্পাদকঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সাংবাদিকদের চিকিৎসা সেবা প্রদানের জন্য টেলিমেডিসিন চিকিৎসা চালুর উদ্যোগ নিয়েছে প্রেস হেলথ কেয়ার লিমিটেড। বর্তমান প্রেস হেলথ কেয়ার লিমিটেড প্রতিটি দেশের প্রতিটি সাংবাদিকদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। সে কারণে চিকিৎসা সেবার প্রচলিত পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে সাংবাদিকদের চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নিয়েছে প্রেস হেলথ কেয়ার লিমিটেড । যাতে কোন সাংবাদিক এবং তাদের পরিবারের কেউ-ই চিকিৎসা সেবার বাইরে না থাকে। টেলিমেডিসিন একটি আধুনিক চিকিৎসাসেবা পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর সকল সাংবাদিকদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। প্রেস হেলথ কেয়ার লিমিটেড বৃহৎ পরিসরে টেলিমেডিসিন সেবা চালু করতে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।