নিজস্ব প্রতিবেদকঃ
টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র.পরিদর্শন করলেন টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অর্গানন অব মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক,বিশিষ্ট ক্যান্সার গবেষক ও হোমিওপ্যাথিক সংগঠক ডা.মো.তোফাজ্জল হোসেন।
রবিবার(২০ নভেম্বরে) দুপুরে হঠাৎ মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র.পরিদর্শন এর জন্য টাঙ্গাইল থেকে আসেন এই বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক।
পরিদর্শনকালে সহযোগী অধ্যাপক ডা.মো.তোফাজ্জল হোসেন বলেন-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র একটি আর্দশ চিকিৎসা প্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান ও মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খাঁন প্রমূখ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: মোঃ শফিউল ইসলাম শফিক; সম্পাদক ও প্রকাশক: কাজী মোস্তফা রুমি, এলএল.বি(অনার্স), এলএল.এম, 01715672097; ( বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২ )
কপিরাইট © ২০২৫ swadeshkonthoprotidin এর সকল স্বত্ব সংরক্ষিত।