
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তানজিম হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.কামারুজ্জামান ভূঞা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন টাংগাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও দেশের বিশিষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট ও স্বদেশ কন্ঠ প্রতিদিনের বার্তা সম্পাদক ডা.এম.এ.মান্নান।
এক শোক বার্তায় তিনি বলেন,অধ্যক্ষ ডা.কামারুজ্জামান ভূঞার মৃত্যুতে দেশের একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংগঠন হারালো যা অতিসহজে পূরণ হওয়ার মত না।বর্তমান হোমিওপ্যাথিক সংকট সমাধানের চলমান আন্দোলনের তার ভূমিকা ছিল অতুলনীয়। তার রুহের মাগফিরাত ও আত্নার শান্তি কামনা করি।মহান আল্লাহ যেন তার পরিবার পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের সবর ও ধৈয্য ধরার তৈফিক দান ও তার সকল পাপ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব,করেন,আমিন।
উল্লেখ্য,অধ্যক্ষ ডা.কামারুজ্জামান ভূঞা ১৪ অক্টোবর ২০২২ খ্রি. রাত ৯ টায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি ৯ অক্টোবর রবিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।