
স্বাস্থ্য মন্ত্রণালয় অধিভুক্ত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ওয়েবসাইটে ডিগ্রিধারী সকল রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারদের ছবিসহ তথ্য দ্রুত অন্তর্ভুক্ত করতে বোর্ডের রেজিস্ট্রারের মাধ্যমে বোর্ড চেয়ারম্যান কে পত্র প্রদান করেছেন বিশিষ্ট কলামিস্ট ও কেন্দ্রীয় হোমিওপ্যাথিক চিকিৎসক নেতা ডা.মো.আব্দুস সালাম(শিপলু)।
অবগত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অনুলিপি পাঠানো হয়েছে সকল বোর্ড সদস্য, সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এর মহাপরিচালকে।