নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের কৃতি সন্তান, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজী আব্দুল সালাম গেরিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং দ্রুত সুস্থতা কামনায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, দুয়াজানীর সন্তান, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম মোস্তফা গোলাম।
এ সময় গোলাম মোস্তফা গোলাম অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁর চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, হাজী আব্দুল সালাম গেরিলা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানান গোলাম মোস্তফা গোলাম।
সাক্ষাৎকালে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.