নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাদ আছর নাগরপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সংসদ সদস্যের একান্ত সচিব মুশফিকুর রহমান সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি'র সম্মানিত সদস্য মোঃ সামিনুর রহমান, নাগরপুর বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান মিন্টু, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসা প্রমূখ।
এছাড়া উক্ত দোয়া মাহফিলে নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ সহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.