নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৫নং সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শামসুল হুদা সাজু-এর উদ্যোগে এক আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ নৌকা ভ্রমণে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, নদীর ঢেউ এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নৌকায় গান, আড্ডা ও হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতেই এ আনন্দঘন নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। প্রকৃতির সান্নিধ্যে এমন একটি সুন্দর আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও ভালোবাসার নতুন আবহ তৈরি করেছে।
চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু বলেন- মানুষের ভালোবাসা ও দোয়া তাঁর পথচলার প্রধান শক্তি। তিনি সলিমাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
তিনি বলেন, জনগণের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করতে চান। এ লক্ষ্যে সকলের সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন তিনি।
নৌকা ভ্রমণটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি করে এবং দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও উপভোগ্য।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.