যুক্তরাজ্য প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার প্রাক্কালে তাঁকে বিদায়ী অভ্যর্থনা জানিয়েছেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ২৯ আগস্ট ২০২৬ যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে এক আনন্দমুখর পরিবেশে উক্ত বিদায়ী অভ্যর্থনা জানানো হয়েছে।
এসময় বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে দেশের জাতীয়তাবাদী রাজনীতিকে আরো সমৃদ্ধ ও আধুনিক করার ক্ষেত্রে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদায়ী অভ্যর্থনায় যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.