নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৩ আগস্ট ২০২৬, রোববার বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে নির্ধারিত স্থানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর তিনি নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন থেকে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
এর আগে ২১ আগস্ট ২০২৬ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরদিন রোববার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হলো।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.