নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণে অংশ নিয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যিনি দায়িত্ব গ্রহণ করবেন, তাঁর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে-এটাই আমাদের প্রত্যাশা।
তিনি নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির আগাম সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কার্যকাল কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন দেশ ও জাতির কল্যাণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক লাভ করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.