বিশেষ প্রতিনিধি: আগামী ১৯ আগস্ট ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর সার্বিক সফলতা কামনা করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত রাজপথ কাঁপানো সাবেক তুখোড় ছাত্রনেতা, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি।
আজ ১৭ আগস্ট ২০২৬ রোজ সোমবার এক বিশেষ বার্তায় তিনি গণমাধ্যমকে বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আগামী দিনেও মানুষের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফলতা কামনা করছি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.