নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগস্ট ২০২৬ রোজ শনিবার সকালে নাগরটুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আবুল হাসান।
এসময় নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ডেভিড, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনির সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.