নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, আপষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া'র ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ১৫ আগস্টর ২০২৬ রোজ শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এক বিবৃতিতে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপষহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাই আজকের এই বিশেষ দিনে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আমি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার আহ্বান জানাই এবং তাঁর আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097. তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদন পত্রের ক্রমিক নং: ৬৫৭/২২
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.