• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) তৃণমূল সাংবাদিকদের শক্তি: শাওন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর উদ্যোগে আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময়

দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগরপুর পাইশানার কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, সততা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগরপুরের পাইশানা গ্রামের কৃতিসন্তান মান্দা থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম।

নওগাঁ জেলার মান্দা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

১১ আগস্ট ২০২৬ নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁ জেলা পুলিশ সুপারের নিকট হতে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

একই জেলায় দ্বিতীয়বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জন্মস্থান নাগরপুরের পাইশানা ও আশপাশের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনে স্থানীয়রা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, মোঃ খোরশেদ আলম তাঁর কর্মদক্ষতা, সততা ও মানবিকতার মাধ্যমে ভবিষ্যতেও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করে সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁর এ সাফল্যে নাগরপুরের পাইশানাবাসী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গর্বিত ও আনন্দিত। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা