নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই গণসংযোগ ও মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় তিনি একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী তার গণসংযোগে অংশ নেন। কাশাদহ এলাকায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সাড়া নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097.
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.