নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম নাগরপুর উপজেলার দক্ষিণ কাঠুরী এলাকায় বৈঠকি গানকে কেন্দ্র করে আয়োজিত এক মিলনমেলায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ ১৯ জুলাই রোজ রবিবার রাতে তিনি এই বৈঠকি গানে অংশগ্রহণ করেন। এসময় তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।
বৈঠকি গানের অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় তিনি ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরেন এবং সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
স্থানীয়দের মতে, গণসংযোগে গোলাম মোস্তফা গোলামের আন্তরিকতা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
উক্ত বৈঠকি গানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097.
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.