নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা গোলাম গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি ১৪ জুলাই রোজ মঙ্গলবার সন্ধ্যায় বাবনাপাড়া (সাপ্লাই সাহেবের মোড়) এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর আন্তরিক সাড়া ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গণসংযোগটি প্রাণবন্ত হয়ে ওঠে।
গোলাম মোস্তফা গোলাম বলেন, "জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। নির্বাচিত হলে নাগরপুর সদর ইউনিয়নকে একটি আধুনিক, সেবামুখী ও উন্নয়নবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।"

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097.
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.