নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলায় পেশাগত দক্ষতা, সততা, আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান এবং জনবান্ধব পুলিশি কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মান্দা থানার ওসি নাগরপুরের কৃতিসন্তান মোঃ খোরশেদ আলম।
এ উপলক্ষে ১৭ জুন ২০২৬ বুধবার নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নিকট থেকে তিনি এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
ওসি মোঃ খোরশেদ আলমের এই অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও পুলিশের সেবার মান আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এই স্বীকৃতি তাঁর কর্মজীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং জনসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

বিশেষভাবে উল্লেখ্য, ওসি মোঃ খোরশেদ আলম নাগরপুর উপজেলার পাইশানা গ্রামের কৃতিসন্তান। তার এই কৃতিত্বে নাগরপুর উপজেলার সকল শুভাকাঙ্ক্ষী সহ সাধারণ মানুষ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097.
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.