• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনা করলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) তৃণমূল সাংবাদিকদের শক্তি: শাওন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর উদ্যোগে আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময়

যথাযোগ্য মর্যাদায় নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৮৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ ৩০ মে ২০২৬ রোজ শনিবার সকাল ১০:০০টায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

কর্মসূচি শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা