
বরিশাল ঝালকাঠি নলছিটি গ্রামথেকে ১১ টি গাঁজা গাছসহ স্বামী, স্ত্রীসহ ২ জনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (৬ মে) উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রাম থেকে হানিফ মোল্লা(৪৫) ও তার স্ত্রী রিক্তা বেগমকে( ৩৫) আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানার এসআই কে এম মফিজুর রহমান’র নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের বসত বাড়ির বিল্ডিং এর ছাদ থেকে ১১টি গাঁজা গাছ ও রিক্তা বেগমের শরীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে