১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৫৬| বসন্তকাল|
Title :
নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ নাগরপুরে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু যুক্তরাজ্যে মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক হাজার বছরের সংগ্রাম মুখর বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা-জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে ঈদ আনন্দ অনুষ্ঠান’২৬ উদযাপিত, প্রধান অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে নয়ান খান রি-ইউনিয়ন (চতুর্থ সেশন) ক্রিকেট টুর্নামেন্ট’২৬ অনুষ্ঠিত সকলকে আশরাফুল ইসলাম রাতুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি

যশোরে শতভাগ টিকার আওতায় আনার উদ্যোগ শুরু হয়েছে ২ দিনব্যাপী গনটিকা কার্যক্রম

হাফিজুর শেখ (যশোর জেলা প্রতিনিধি )::
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৭, ২০২২,
  • 168 Time View

যশোরে শতভাগ ব্যক্তিকে টিকার আওতায় আনতে শুরু হয়েছে দুই দিনব্যাপী গণটিকা কার্যক্রম। বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। প্রথম দিনে টিকা নিয়েছেন দুই হাজার ১১৬ জন। তবে স্বাস্থ্যবিধি অমান্য করে লাইনে ঠেলাঠেলি করে টিকা নিতে দেখা যায়।সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, গণটিকার প্রথম দিনে টিকা নিয়েছেন দুই হাজার ১১৬ জন। এছাড়া স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে এই দিনে আরো পাঁচ হাজার ৪৫৫ জন টিকা নিয়েছেন। সবমিলে বুধবার যশোরে টিকা গ্রহণ করেছেন সাত হাজার ৫৭১ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার হাজার ৭৩ জন, দ্বিতীয় ডোজ দুই হাজার ৪২ জন ও বুস্টার ডোজ নিয়েছেন এক হাজার ৪৫৬ জন।তিনি আরো জানান, জেলায় এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ৩২ লাখ ৬১ হাজার ৪৯ ডোজ। যার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৫৭৯ জন, দ্বিতীয় ডোজ ১২ লাখ ৪৭ হাজার ৮৮৬ জন ও তৃতীয় (বুস্টার) ডোজ নিয়েছেন ৩১ হাজার ৫৮৪ জন।
মিশন হোসেন নামের এক টিকাগ্রহীতা বলেন, যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে টিকা নিতে এসে আরো ঝুকিতে পড়তে হয়েছে। লাইনে দাঁড়িয়ে অনেকে ঠেলাঠেলি করে টিকা নিতে হয়েছে। এখানে কারো স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেকে তো মাস্কও মুখে দেয়নি।
টিকা নিতে আসা আরেক ব্যক্তি শফিয়ার রহমান বলেন, যশোর এমনিতেই করোনা সংক্রমনের উচ্চ ঝুকিতে রয়েছে। আর এখানে টিকা নিতে এসে নিজের আরো ঝুকি বেড়ে গেলো। এখানে তেমন ব্যবস্থাপনা ছিলো না। যার যেমন ইচ্ছে এলোমেলো ভাবে চলেছে। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। আর সবচেয়ে বড় কথা স্বাস্থ্যবিধি মানুক আর না মানুক তার দেখার কেউ নেই। সুরক্ষার জন্য এসে আরো বিপদে পতে হচ্ছে।সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, যশোরকে শতভাগ টিকার আওতায় আনার জন্য এই গণটিকা কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্যবিভাগ। আর সবাই যেন টিকা নিতে পারে তার জন্য সহজ করা হয়েছে পদ্ধতি। এখানে টিকা নিতে করা লাগবে না নিবন্ধন। জাতীয় পরিচয়পত্র হলেই দেয়া যাবে টিকা। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা কাউন্সিলর বা চেয়ারম্যান সনদ দিয়েই নিতে পারবে টিকা।
সূত্রটি আরো জানায়, দুই দিনের এই কর্মসূচিতে টিকা দেয়া হবে ১০ হাজার জনকে। তবে এর বেশি কেউ আসলে তাদেরকেউ টিকা দেয়া হবে। তার জন্য পাঁচটি বুথ করা হয়েছে। প্রতিটি বুথে পাঁচজন করে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে দুইজন নার্স ও তিনজন করে স্বেচ্ছাসেবক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category